শপথ গ্রহণ শেষে কমলগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি হাজী মুজিব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

শপথ গ্রহণ শেষে কমলগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি হাজী মুজিব

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচনে সিলেট বিভাগের মধ্যে সর্ব্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ঢাকায় শপথ গ্রহণ ও অবস্থান শেষে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকায় আসেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

Manual7 Ad Code

এ সময় এমপি মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)কে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

ঢাকা থেকে সড়কপথে নিজ এলাকায় প্রবেশদ্বার শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় প্রথমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ও পরে কমলগঞ্জের প্রবেশদ্বার নুরজাহান পয়েন্ট এলাকায় আসলে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাসভবনে আসার আগ পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে নির্বাচনী এলাকার ভোটার ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের প্রতি বিপুল ভোটে বিজয়ী করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে সম্মান দিয়েছেন, তা চিরস্মরণীয়। মৌলভীবাজার-৪ আসনের মানুষের আস্থার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। এই এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, এ বিজয় এলাকার সর্বস্তরের মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণি হয়ে থাকবেন। এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন এখন আমার কাজ হলো এর প্রতিদান দেয়া। তিনি বলেন, জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন এই দায়িত্ব সম্মানের সাথে পালন করতে পারি আল্লাহ’র কাছে এই প্রার্থনা। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। তিনি মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ সময় জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্নাসহ উপজেলা ও পৌর বিএনপিম অঙ্গ ও সহযেগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দির সাথে ১ লক্ষ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!