পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: 

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি পেট্রোলের দোকানে লিটারে কম দেয়ায় ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন। সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় লিটারে কম দেয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়।

Manual6 Ad Code

জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কায় জ্বালানি তেল বিক্রির দোকান সমুহে তেল না দেওয়া, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন যাবত কোন কোন দোকানি মোটরসাইকেল চালকদের এক লিটার ও আধা লিটার হারে পেট্রোল, অকটেন বিক্রি করেন। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রম্যমান আদালত।

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বিএসটিআই প্রতিনিধিকে সাথে নিয়ে অভিযান করেন। অভিযানের সময় শমশেরনগর চৌমুহনাস্থ কৈলাস প্রসাদ তেলীর দোকানে গিয়ে বন্ধ থাকতে দেখেন। ম্যাজিষ্ট্রেটের অভিযানের খবর পেয়ে দোকান খোলার পর দোকানে পর্যাপ্ত জ্বালানি তেল থাকতে দেখা যায়। পরে তেল বিক্রির লিটারি সমুহ পরীক্ষা করে লিটারে কম দেয়ার সত্যতা প্রমানিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, শমশেরনগরে কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেয়ার সত্যতা পাওয়া গেছে। এই দোকানে ৩০ হাজার টাকা জরিমানাসহ কমলগঞ্জের অন্যান্য আরও তিনটি দোকান মিলিয়ে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!