কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টার দিকে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রায়নগর গ্রামের বাসিন্দা রুবেল দাসের খড়ের ফেইন, গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ মাসের গর্ভবতী একটি গাভীসহ প্রায় ৫০ মন ধান, পানির মটর ট্যাংকি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন।

Manual4 Ad Code

ঘটনার থবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকা-ে অর্চনা দাস (৬০), সীমা দাস (৩৫) ও রুপক দাস (৪০) আহত হয়েছেন এবং আরও ৪টি গরু আংশিকভাবে দগ্ধ হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

এ ঘটনায় এলঅকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের জরুরি সহায়তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

Manual1 Ad Code

আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করা হবে।

স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সমকালকে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরী ভিত্তিতে সরকারী সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!