কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬
oplus_2

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে আলোচনা সভা ও প্রশিক্ষণ সমাপ্তকারী দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক মিশন শমশেরনগর অফিসে আলোচনা সভা শেষে ৯টি সেলাই মেশিন ও প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন দু:স্থ মহিলাদের মাঝে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।

শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক, মো: পাবেল চৌধুরী, মো: নাসির উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং অভিভাবকসহ উপকারভোগি সেলাই প্রশিক্ষনার্থী দু:স্থ মহিলারা।

Manual7 Ad Code

উল্লেখ্য ,জাকাত ফান্ড বিভাগ কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি অর্থ বছরে ৪ মাস করে প্রথম ব্যাচ (জুলাই-অক্টোবর), ২য় ব্যাচ (নভেম্বর-ফেব্রুয়ারী), ৩য় ব্যাচ (মার্চ-জুন) প্রতি ব্যাচে ২০ জন করে ৬০জন বিনামূল্যে সেলাই প্রশিক্ষন গ্রহন করে থাকে।

Manual8 Ad Code

প্রশিক্ষন শেষে প্রত্যক প্রশিক্ষনার্থী ৬০ জন দু:স্থ মহিলার মাঝে ২ হাজার টাকা যাকাত ভাতা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ সমাপ্তকারী প্রতি ব্যাচে ৩ জন করে ৯ জন দু:স্থ মহিলার মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এখানে ভর্তির ক্ষেত্রে দু:স্থ, অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!