কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি 

  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের পাহাড়ি সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রির আপত্তি জানানোয় প্রতিপক্ষ মিথ্যা মামলা ও হামলা করার হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগর অফিসে সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা এ অভিযোগ করেন।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চিতলিয়া গ্রামের আব্দুল্লাহ মিয়া বলেন, সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে কমলগঞ্জ পৌরসভার করিমপুর গ্রামের জাতীয়তাবাদী যুবদল নামধারী জিলন আহমেদ (৩০) সিলিকা বালু বাণিজ্য চালিয়ে আসছেন। তার নিজের ডায়না ট্রাকযোগে অবৈধ বালু বাণিজ্যের কারনে এলাকার রাস্তাঘাট ও ব্রিজ বিনষ্ট হচ্ছে। এ বিষয়টি এলাকার নেতাকর্মীরা কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীকে অবহিত করেন। পরে এমপি অবৈধ বালুবাহী ট্রাক আটক করে ইউএনওকে জানানোর জন্য পরামর্শ দেন। এমপি’র এমন নির্দেশনার খবর পাওয়ার পর জিলন আহমেদ গত ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে তার বালু বাহী ট্রাক লুটপাটের একটি মিথ্যা নাটক সাজিয়ে কমলগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সুনছড়া থেকে জিলন আহমেদ বিগত আওয়ামীলীগ সরকারের সময়েও সিলিকা বালু বাণিজ্য চালিয়ে আসে। এখন সরকার পরিবর্তনের পর যুবদলের নামধারী সেজে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ সিলিকা বালু বাণিজ্য চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে আমরা বার বার উপজেলা প্রশাসনকেও অবহিত করেছি। তারপরও জিলন আহমদের বালু বাণিজ্য থেমে নেই। ফলে পাহাড়ি টিলা, ছড়ার বাঁধ, মঙ্গলপুর রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এবিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিতলীয়া গ্রামের শামসুদ্দীন আহমদ, রাবেজ মিয়া, আনফর মিয়া ও আব্দুল্লাহ মিয়া।

অভিযোগ বিষয়ে জিলন আহমেদ বলেন, আমি বালু ব্যবসার সাথে জড়িত নই। আমার ইট বোঝাই ট্রাক লুটপাটের কারণে আমি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ দিয়েছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে জানতে চেয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়ালের মোবাইলে কয়েক দফা ফোন করেও তাকে পাওয়া যায়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ এইমাত্র শুনলাম। তবে এর আগেও সুনছড়া থেকে রাতে সিলিকা বালু পাচারের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!