কুড়িগ্রামে চাকুরীর মেলায় অসহায় ১২৪ জন বেকার শিক্ষার্থী পেলেন নিয়োগপত্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুড়িগ্রামে চাকুরীর মেলায় অসহায় ১২৪ জন বেকার শিক্ষার্থী পেলেন নিয়োগপত্র

  • সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, বেকারত্ব মুক্ত সমৃদ্ধ জীবন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে অ্যাসেট প্রকল্পের আওতায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রদান করা হয় ১২৪ জন প্রত্যাশীকে। তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হয়। চাকুরীদাতা ১০টি প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশগ্রহণ করেন।
রবিবার দিনব্যাপী কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর বিভাগের পরিচালক (উপসচিব) খন্দকার মোঃ নাহিদ হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম এবং বিসিক কুড়িগ্রাম এর উপ-ব্যবস্থাপক শাহ মোঃ জোনায়েদ, ফ্রন্টডেক্স বাংলাদেশ লিমিটেড এর রিলেশনসিফ অফিসার এ কে এম আশরাফুজ্জামান, বেস্ট সুজ এন্ড হ্যান্ডিক্রাফটস, ম্যানেজিং ডিরেক্টর রেগুনা বেগম, পন্ডিতবাড়ী ডট কমের ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাসান মিয়া, প্রাচী কন্সট্রাকশ এন্ড কনসালটেন্সি ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ খাইরুল ইসলাম, স্টেটফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ইন্সট্রাক্টর  মোঃ ফকরুল ইসলাম।
 আয়োজক সুত্রে জানা যায়, এ জব ফেয়ারে ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে আগ্রহী চাকুরী প্রার্থীদের জন্য অনলাইনে ৩৫০ জন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ২২৯ জনের মধ্যে ১২৪ জনকে চাকুরী প্রদান করা হয় এবং ৩৭ জন প্রার্থীকে অপেক্ষামান তালিকায় রাখা হয়।
উক্ত জব ফেয়ার ও সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের জন্য চাকুরীর বাজার সম্পর্কে ধারণা প্রদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্ডাষ্ট্রিয়াল সংযোগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য অনুষ্ঠানটি অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতায় আয়োজন করে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews