কমলগঞ্জে চুরির অপবাদে বাঁধা হাত-পায়ে নির্মম নির্যাতন: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে চুরির অপবাদে বাঁধা হাত-পায়ে নির্মম নির্যাতন: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এক নির্মম নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়, কৃষিজমিতে কাজ করতে গিয়ে প্রতিবেশীর হাতে মারধরের শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা পুনিল সিংহ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বুধবার ভোরে নিজ জমিতে কাজ করতে যান পুনিল সিংহ (৬৫)। পাশের জমিতে কৃষিকাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। এ সময় পুনিল সিংহের বিরুদ্ধে সবজি চুরির অভিযোগ তুলেন রঞ্জন সিংহ। অভিযোগের জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি স্থানীয়ভাবে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এমন অভিযোগে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে পুনিল সিংহকে তার জমি থেকে ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় রঞ্জন সিংহ ও তার স্ত্রী সরাসরি জড়িত বলে জানা গেছে। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অনেকেই অভিযোগ করেন, তিনি প্রায়ই অন্যের ফসল নিজের বলে দাবি করেন এবং তার ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

Manual1 Ad Code

এ ব্যাপারে অভিযুক্ত রঞ্জন সিংহ ও তার স্ত্রী প্রকাশ্যে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে গোপনে তারা মারধরের বিষয়টি স্বীকার করলেও এর কারণ প্রকাশ করতে চাননি। তাদের দাবি, এটি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার বিষয়।

অন্যদিকে, আহত পুনিল সিংহ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে একজন মানুষকে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ হয়ে ফিরলে আমরা আইনি ব্যবস্থা নেব।

Manual8 Ad Code

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পরপরই তিনি বিষয়টি খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগীরা আনুষ্ঠানিক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews