বড়লেখা সরকারি কলেজে জাদুঘর উদ্বোধন- কোয়ালিটি শিক্ষার অভাবে গত ১৫ বছরে অনেক ক্ষতি হয়েছে -নাসির উদ্দিন এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখা সরকারি কলেজে জাদুঘর উদ্বোধন- কোয়ালিটি শিক্ষার অভাবে গত ১৫ বছরে অনেক ক্ষতি হয়েছে -নাসির উদ্দিন এমপি

  • সোমবার, ১৮ মে, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে স্থানীয় উৎপাদিত হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে থাকা বাঁশ-বেত, মৃৎ ও আগর শিল্পের নানা পণ্য নিয়ে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর। সোমবার (১৮ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে ব্যতিক্রমী এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা শুধু শিক্ষা চাই না, আমরা চাই গুণগত ও মানসম্পন্ন শিক্ষা। কারণ কোয়ালিটি শিক্ষার অভাবে আমরা গত ১৫ বছরে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। সকলের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের সেই ক্ষতি কাটিয়ে উঠতে হবে।

মিঠু এমপি আরো বলেন, বড়লেখার ঐতিহ্যবাহী বাঁশ, বেত ও মৃৎশিল্প আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই শিল্প ও সংস্কৃতিকে পরিচিত করতে কলেজে এ ধরনের জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে এখনো অনার্স কোর্স চালু হয়নি জেনে নাসির উদ্দিন মিঠু এমপি এটাকে অতীতে যারা রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তাদের ব্যর্থতা এবং আমাদেরও ব্যর্থতা বলে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি আশ্বস্ত করেন, ইতোমধ্যে এই কলেজে অনার্স কোর্স চালুর বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, দ্রুত সমাধান আসবে। বর্তমান বিএনপি সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। কলেজের সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে বলেন, আগামী জুলাই-আগস্ট মাসে বড় একটি বাজেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট অনুমোদন হলে সেপ্টেম্বরের মধ্যেই দেয়ালের কাজ শুরু হবে।

Manual8 Ad Code

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক আবু মুসা মো: তারেক, বড়লেখা ইউএনও মাহবুব আলম মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!