সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

  • শনিবার, ৩০ মে, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইন স্বাভাবিক হওয়ার পর রাত ৮টা ৫৭ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি লাউয়াছড়া বনের পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে সাড়ে ৪ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

Manual1 Ad Code

এব্যাপারে শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত রায় বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews