কমলগঞ্জ আইনশৃঙ্খলার উন্নতিকল্পে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি কমর উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জ আইনশৃঙ্খলার উন্নতিকল্পে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি কমর উদ্দিন

  • রবিবার, ৭ জুন, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কমর উদ্দিন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল ও অপরাধ দমনে স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।

Manual2 Ad Code

 শনিবার (0৬ জুন) রাত সাড়ে ৮টায়  কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

নবাগত ওসি কমর উদ্দিন বলেন,পুলিশ এবং সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের চিত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই উঠে আসে। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও মাদক দূর করা সম্ভব।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, কমলগঞ্জ থানাকে একটি জনবান্ধব ও দালালি মুক্ত থানা হিসেবে গড়ে তোলা হবে। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে আইনি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করা হবে। কোনো অপরাধী বা মাদক কারবারিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

পুলিশের একার পক্ষে সমাজ থেকে সব অপরাধ দূর করা সম্ভব নয়। তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, সঠিক তথ্য পেলে অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে কমলগঞ্জে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকার যানজট, জুয়া, মাদক ব্যবসা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমসাময়িক সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

Manual1 Ad Code

সভায় কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সমকালের কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিশ্বজিৎ রায়,সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাব্বির এলাহী, এম এ ওয়াহিদ রুলু, জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, যুগ্ম-সম্পাদক আহাদ মিয়া, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জের সভাপতি সাংবাদিক আব্দুস সালাম,মাহিদুল ইসলাম, শাহাব উদ্দিন,রাজন আবেদীন,  রাজু দত্ত, মুমিনুল ইসলাম, এস,আই আমির উদ্দিন প্রমূখ।
এসময় কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, ও রিপোর্টার্স ইউনিটির  নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!