জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬

Manual5 Ad Code
 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা, ফলে ৩টির মোট ব্যয় ৮১ লাখ টাকা। এর মধ্যে উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের নির্মাণকাজ চলছে। তবে ভানুগাছ পৌর বাজার এলাকায় উপযুক্ত জমি না থাকায় তৃতীয় পাবলিক টয়লেটের কাজ শুরু করা সম্ভব হয়নি।
একই সঙ্গে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) নির্মাণের পরিকল্পনাও এক একর জমির অভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে পৌর এলাকার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য শোধনাগার ও জনস্বাস্থ্য উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রকল্পটি অনিশ্চয়তার মুখে রয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ বলেন, উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের কাজ চলছে এবং আগামী এক মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তৃতীয় পাবলিক টয়লেট এবং এফএসটিপি প্রকল্পের জন্য প্রয়োজনীয় এক একর জমি পাওয়া যাচ্ছে না। জমির ব্যবস্থা করা গেলে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প ২টির কাজ শুরু করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!