কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ! কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব বড়লেখায় বেবিজোনের শার্ট চুরি, সিসি ফুটেজে চোর শনাক্ত ও গ্রেফতার : চোরাইপণ্য উদ্ধার কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ ছাতকে অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন : বালু লুটপা‌টের ঘটনায় ৫‌টি মামলায় গ্রেপ্তার ২

কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার আগমুহূর্তে ১২শ কমলা গাছ কেটে ফেলার ঘটনায় তীব্র আলোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে গত ২২ জুলাই তাৎক্ষণিকভাবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ ঘটনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে তদন্ত কমিটি ঘটনের পরদিনই ২৩ জুলাই বৃহস্তপতিবার তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান জানান, কমলগঞ্জ উপজেলার কমলা গাছ কাটার বিষয়ে এ ঘটনায় একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান (যুগ্মসচিব) তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গঠিত এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আব্দুর রহমান এবং অতিরিক্ত জেলা রাজস্ব কর্মকর্তা (এডিসি রেভিনিউ)শাহিনা আক্তার। তদন্ত কমিটি সরেজমিন তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে পরবর্তী আইনগত ও প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
 এদিকে বৃহস্পতিবার তদন্ত কমিটি দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান (যুগ্মসচিব) স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমরা ঘটনাস্থলের তথ্য-উপাথ্য,প্রয়োজনীয় কাগজ-পত্র,ভোক্তভোগী ও বন বিভাগের বক্তব্য সহ তথ্য-উপাথ্য সংগ্রহ করেছি। এগুলো পর্যালোচনা ক্রমে কিছু দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করবো।
 অপরদিকে সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আব্দুর রহমান বলেন, আমি তদন্ত কাজে সহযোগিতার জন্য এসেছি। তদন্তকাজ চলমান রয়েছে। এই মুহুর্তে এর চেয়ে বেশী কিছু বলা যাবেনা।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!