কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত পাইপগান উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশের ইনচার্জের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনালা পাইপগান উদ্ধার করে এবং সেটি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে তিনি পলাতক রয়েছেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিও সনাক্ত করা হয়েছে। সে অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!