কমলগঞ্জে বিমান বাহিনীর ৪৮তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

কমলগঞ্জে বিমান বাহিনীর ৪৮তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস) এ বাংলাদেশ বিমান বাহিনীর ৪৮ তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করে নব বিমানসেনাদের সালাম গ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি।

Manual1 Ad Code

প্রধান অতিথি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে প্রয়োজনীয় অত্যাধুনিক জঙ্গী বিমান, হেলিকপ্টারসহ অধ্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে কাজ করছেন। এ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৭৫২ জন নব বিমান সেনা বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, এবারের প্রশিক্ষণ কওচকাওয়াজের মদ্য দিয়ে বাংলাদেশবিমান বাহিনীর ইতিহাসে প্রথমবারের ৬৪জন মহিলা রিক্রুট অন্তর্ভুক্ত হয়। প্রশিক্ষণে শিক্ষা বিভাগে এসি-২ শেখ দিদারুল ইসলাম ও জেনারেল বিভাগে সেরা রিক্রুট নির্বাচিত হয়েছে। সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য এসি-২ ইমাদ উদ্দীন মজুমদার নির্বাচিত হয়েছেন। প্রধান অতিথি সেরা বিমানসেনার মাঝে ট্রফি বিতরণ করেন।

প্রধান অতিথি আরও বলেন, নব বিমানসেনারা সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

তার আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌছলে বিমান বাহিনী ঘাঁটি বামার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম,রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু জাহিদ মহসীন তাঁকে স্বাগত জানান।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি (অতিরিক্ত সচিব), মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews