বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী শিক্ষক, শিক্ষার্থী, গ্রুপ ও প্রতিষ্ঠানকে সোমবার দুপুরে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

ইউএনও মাহবুব আলম মাহবুরের সভাপতিত্বে প্রধান শিক্ষক ফয়সল আহমদেওর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আমহেদ মিঠু। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ এমপি বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন করতে চাইলে সর্বাগ্রে শিক্ষার উন্নয়ন করতে হবে। আর এজন্যই বর্তমান সরকার অতীতের যে কোনো সরকারের চেয়ে এবারের বাজেটে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। যা কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি, এমনকি সাহসও করেনি। তিনি মনে করেন বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

Manual1 Ad Code

আলোচনা সভায় এছাড়ও বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহিদা আক্তার, এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসুক উদ্দিন, মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!