বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখায় যে কোনো মুসলিম মৃত ব্যক্তির দাফন-কাফন সহজীকরণের লক্ষ্যে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে ‘আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগ’। জনকল্যাণে নিয়োজিত সামাজিক সংস্থাটি উপজেলার দক্ষিণভাগে বৃহস্পতিবার বিকেলে ‘শেষ বিদায়ের সাজ’ নামক পরকালীন এই মহতি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

Manual8 Ad Code

দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক জামাল উদ্দিন মাষ্টার। মাস্টার বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগ-এর সাবেক উপদেষ্ঠা আব্দুস সাত্তার, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসী দক্ষিণভাগ-এর উপদেষ্ঠা আব্দুল কাইয়ুম, আজিজুর রহমান লাল, উত্তর দোহালিয়া দারুল হুদা নূরানী মাদ্রাসার মোহতামিম হাফিজ মাওলানা খলিলুর রহমান সাহীন, পশ্চিম গাংকুল জামে মসজিদের ইমাম মাওলানা শিব্বির আহমদ, মাওলানা শাহ আলম, সমাজসেবক আব্দুল জলিল খলকু, রফিক উদ্দিন, অহিদ আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!