কমলগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কমলগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে এক কলেজ ছাত্রী রহস্যজনকভাবে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় নিজ বাড়িতে বিষপান করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, শিংরাউলী গ্রামের সৈয়দ কুতুব উদ্দীনের কন্যা কলেজ ছাত্রী শারমিন নাহার ডলি (২২) বুধবার বিকালে রহস্যজনক কারনে বিষপান করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শারমিন নাহার ডলি মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী।

Manual6 Ad Code

শমশেরনগর ইউপি সদস্য শেখ রায়হান ফারুক কলেজ ছাত্রীর আত্মহত্যা নিশ্চিত করে বলেন, নিহত শারমিনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হবে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ঘটনাটি মৌলভীবাজারের। মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিহত লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!