কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে ‘দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রদলের ছাত্রসমাবেশ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগে চলছে তদবীর বাণিজ্য বনাম জেসি চৌধুরী কমলগঞ্জে আগুনে বসতঘরসহ ৩টি ঘর পুড়ে ছাই বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code
শিক্ষাক্ষেত্রে যেন সর্বোচ্চ বাজেট বরাদ্ধ দেয়া হয়- ডাকসুর ভিপি সাদিক কায়েম
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বর্ণিল আয়োজনে নবীন বরণ উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার দুুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম।
কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জীবনের প্রথম কলেজে ভর্তি হওয়ার পরপরই ছাত্র-ছাত্রীরা কলেজের আঙ্গিনায় হাাঁটার সময় অনেকে রঙ্গিন রঙ্গিন স্বপ্ন, বড় বড় স্লোগান, চোখ ধাঁধানো জৌলুসতা, সোস্যাল মিডিয়ার লম্পজম্পসহ অনেক কিছু তোমাদেরকে আকৃষ্ট করবে। মানুষের জীবনে মেধা মোটিভেশন এগুলো মাত্র ৫ শতাংশ কাজ করে আর ৯৫ শতাংশ কাজ করে অধ্যবসায় ও পরিশ্রমের ফলে। তোমরা যদি এগুলো দ্বারা আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে যদি পথভ্রষ্ট হয়ে যাও তাহলে তোমাদের জীবনের গতিপথ স্তিমিত হয়ে যাবে। নবীন বরণ উৎসব করে ইসলামী ছাত্র শিবির কোন ফ্যাশনেবল পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে চায় না। নবীন বরণের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির ছাত্র-ছাত্রীদের সচেতন করতে চায়। জীবনকে উচ্চ শিখরে নিয়ে যেতে এইচএসসির এই দুই বছর কঠোর পরিশ্রম করতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা ডাকসুর  ভিপি সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, আমরা সরকারকে আহ্বান করবো- শিক্ষাক্ষেত্রে যেনো সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়। একই সাথে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করা হয়। আমরা ডাকসুতে দায়িত্ব পাওয়ার পর গত এক বছরে দেখিয়ে দিয়েছি কিভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। ইনশাআল্লাহ আমরা যখন আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবো তখন ইনসাফের বাংলাদেশ গড়বো। তখন সকল বঞ্চনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি এগুলোকে আমরা সমূলে উৎপাটন করে দেবো। সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তোমাদের মতো নবীন ছাত্র-ছাত্রীদের দোয়া এবং সহযোগিতা দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জহির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক দাওয়া সম্পাদক শাহিন আহমদ খান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান বিভিন্ন নেতৃবৃন্দ।
নবীন বরণ উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আগত নবীন ছাত্র-ছাত্রীদের হাতে কোরআন শরীফ ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!