আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে ‘দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রদলের ছাত্রসমাবেশ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগে চলছে তদবীর বাণিজ্য বনাম জেসি চৌধুরী কমলগঞ্জে আগুনে বসতঘরসহ ৩টি ঘর পুড়ে ছাই বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে পৈতৃক ও এওয়াজ সূত্রে প্রাপ্ত বিচারাধীন জমি জোরপূর্বক দখল, টিনের বেড়া দিয়ে টয়লেট স্থাপন এবং বাধা দেওয়ায় মারধরের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলার চকশিমলা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন(৭০) বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চকশিমলা গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে আ. মালেক (৪৫), তার ছেলে আকরাম (২৩), স্ত্রী আছমা বেগম (৪০) এবং বড়শিমলা গ্রামের মৃত আ. সামাদের ছেলে মোতাহার (৪০) কে বিবাদী করা হয়েছে।
অভিযোগকারী আলাউদ্দিন জানান, শিমলা মৌজার ৪৫১ নম্বর খতিয়ানের ১১২৬ ও ১২১৬ নম্বর দাগের ৩ শতক জমি নিয়ে বিবাদীদের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে ইতিপূর্বে বিজ্ঞ আদালত তাঁর পক্ষে রায় প্রদান করেন। তবে বিবাদীরা উক্ত রায়ের বিরুদ্ধে পুনরায় মামলা চালু করলে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ উঠে, আদালতের বিচারাধীন আইন তোয়াক্কা না করে ও নিয়ম উপেক্ষা করে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৮ টার দিকে বিবাদীরা জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে। তারা টিনের বেড়া দিয়ে সেখানে একটি টয়লেট স্থাপন করে। এ সময় আলাউদ্দিন বাধা দিলে বিবাদীরা তাঁকে খুন জখমের হুমকি,
অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিটের জন্য তেড়ে আসে। প্রাণের ভয়ে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। স্বজনদের সাথে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে জানিয়ে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি প্রতিকার দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদী আব্দুল মালেক এলাকায় সুবিধাজনক প্রকৃতির লোক নন। এছাড়াও তিনি ইতিপূর্বে শতবর্ষী প্রাচীন একটি চলাচলের রাস্তাও বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে বিবাদী আ. মালেকের সাথে সরাসরি  যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।  এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, চকশিমলা গ্রামের জমি সংক্রান্ত বিরোধের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!