বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার

বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা রোববার রাতে ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Manual7 Ad Code

ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রহিম বখত মুসা ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুহিবুর রহমান সেবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভা-মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহ সভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হুসেন, জেলা মহিলা দল নেত্রী আমিনা বেগম ডলি, সুজানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান সফিক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল জব্বার প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews