আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার কুশালপুর গ্রামে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, আদিবাসী নেতা জিডিসন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গেশ দেবনাথ, নারায়ণ মল্লিক সাগর, সুনীল মালাকার, বিজিত পাল, রাজু দত্ত, সমরেন্দু সেনগুপ্ত, রনজিত অধিকারী, কমলা কান্ত সিংহ, শ্যামল কায়স্থ্য, অর্জুন দেব, স্বপন দেবনাথ, নিতাই পাল প্রমুখ।
সভায় এবছর কমলগঞ্জ উপজেলার ১৪৯ টি সার্বজনীন ও ৫টি ব্যক্তিগত পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা, শৃঙ্খলা এবং বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews