বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখায় সকল স্তরের শিক্ষকদের উদ্যোগে সোমবার বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মাহবুব আলম মাহবুব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আসুক উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান দে, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন প্রমুখ।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

Manual2 Ad Code

প্রধান শিক্ষক আসুক আহমদ এর সভাপতিত্বে শিক্ষার্থী খাদিজা সিদ্দিকা ও নুসরাত জাহান মোহনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সংবর্ধনার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব। অন্যদের মধ্যে বক্তব্য দেন এডহক কমিটির অভিভাবক সদস্য ওলিউর রহমান মালন, সিনিয়র শিক্ষক শুভ্র কান্তি সেন, সাইফুল ইসলাম, বদরুল হক, মতিউর রহমান, বেলাল আহমদ প্রমুখ। পরে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেষ্ট তোলে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!