মা ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার : এমপি নাসির উদ্দিন আহমেদ। – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সংসদ সদস্যের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ মা ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার : এমপি নাসির উদ্দিন আহমেদ। বড়লেখায় ৩৯৩ নারী চা শ্রমিক পেল প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজারের মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ ৩ লক্ষ টাকার ক্ষতি ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি পূর্বজুড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান চুনু জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার

মা ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার : এমপি নাসির উদ্দিন আহমেদ।

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code

আল আমিন আহমদ :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু হয়েছে।
রোববার ১৮ অক্টোবর এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার ১ জুড়ী বড়লেখা আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিঠু বলেন, আল্ট্রাসনোগ্রাফি সেবা চালুর ফলে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের ব্যবস্থা চালু, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসাসেবায় শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন ৫০ শয্যাবিশিষ্ট ভবন নির্মাণ, হৃদ্‌রোগের চিকিৎসা ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জুড়ী ও আশপাশের এলাকার মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে হবে না।
এমপি মিঠু হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ এমপি’র সহধর্মিনী ফৌজিয়া আহমেদ ও কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদা, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, উপজেলা বিএনপির সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!