বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম নবজাতকে উন্নত চিকিৎসা দিতে গিয়ে সড়কে প্রাণ হারালেন প্রসূতি মা জন্মদিনে স্মরণ পা‌লিত হয়‌নি বাউলসম্রাট দুর্বিন শাহ: মরমি গানের জগতে এক অনন্য সাধক প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি

বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

  • সোমবার, ২ নভেম্বর, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন ৩১ অক্টোবর, শনিবার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মুহাম্মদ তারেক। সম্মেলন শেষে প্রধান অতিথি হিসেবে তিনি দুই বছর মেয়াদি ৭০ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করেন।

এতে তোফায়েল আহমদ সভাপতি, মুর্শেদ আলম সাধারণ সম্পাদক, জাবের আহমদ সাংগঠনিক সম্পাদক, আব্দুল গফ্ফার অর্থ সম্পাদক, সামস উদ্দিন সমছ দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন

প্রতিষ্ঠালগ্ন থেকে কেএসকেপি শিক্ষা বিস্তার, স্বেচ্ছায় রক্তদান, মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছে। সংগঠনটির দীর্ঘ পথচলায় স্থায়ী পরিষদ, উপদেষ্টাম-লী, নির্বাহী পরিষদ, দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্য এবং শুভাকাঙ্খীদের সম্মিলিত অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

Manual6 Ad Code

Manual8 Ad Code

কেএসকেপি’র মহাসচিব তাজুল ইসলামের সভাপতিত্বে কাওছার আহমদ রনি ও আলী হায়দার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মুহাম্মদ তারেক। স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা আক্তার ফারুক, আবু সাঈদ মুহাম্মদ নাহিদ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দাস, স্থানীয় দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সমাজসেবক ও শিক্ষানুরাগী কামরুজ্জামান হেলাল, ষাটমাকন্ঠের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৃনাল কান্তি দাস, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম, সংগঠনের উপদেষ্ঠা কাজী নজরুল ইসলাম, আশরাফুল আলম ওলি, পাথারিয়া সুজানগর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল হক রাসেল, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিদ খান প্রমুখ।

Manual5 Ad Code

সম্মেলন সভায় এছাড়াও বক্তব্য দেন আব্দুল্লাহ আল সাজু, সংগঠনের স্থায়ী পরিষদের মহাসচিব তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব কামরুজ্জামান মুক্তা, কামরান হোসেন, আহাদুর রহমান, সাব্বির আহমদ, রিয়াদ আহমদ চৌধুরী, মিনহাজুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews