বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা মরহুম মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বাদ যোহর বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ড. ইফতেখার আহমেদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ্র মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী। মরহুম বিএনপি নেতা ও বীর মুক্তিযাদ্ধার এই স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সিলেট সিসি’র সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন।

Manual7 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র ১৯ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হাতে অস্ত্র তুলে নেওয়া তিনি এক তরুণ, গেরিলা যুদ্ধে তার সাহসিকা অবিস্মরণীয়। স্বাধীনতার পর হয়েছেন ক্রীড়া সংগঠক। ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু রাজনীতিক, সংসদ সদস্য, মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র বহুমাত্রিক পরিচয়ে নিজেকে করেছিলেন অনন্য। স্বাধীনতা যুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপির রাজনীতি, ঢাকা সিটির উন্নয়ন ও দেশের রাজনীতিতে তার গৌরবোজ্জ্বল অবদান দেশবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বাংলাদেশের রাজনৈতির ইতিহাসে স্বমহিমায় নিজের অবস্থান তৈরি করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। বিএনপির রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আস্থা অর্জন করেন বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।

Manual2 Ad Code

মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে মাদ্রাসা সুপার মাওলানা মো. আলীম উদ্দিন ও মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, বড়লেখার চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ চৌধুরী, সুনামগঞ্জের ফতেহ্পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট বাস-মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মন্নান, সমাজসেবক আতাউর রহমান, সমাজসেবক আলী আজগর খান শামীম, সাংবাদিক মস্তফা উদ্দিন, মাদ্রাসা কমিটির সদস্য মস্তফা উদ্দিন, আব্দুল করিম, মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews