ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে সত্য উদঘাটন ও ন্যায় বিচারের দাবিতে মাসুদ কাউন্সিলরের মেয়ের সংবাদ সম্মেলন ছাতক উপ‌জেলা : ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চেয়ারম্যান প্রার্থী হতে চান : এসএম ছমরু মিয়া কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ বিগত আমলে জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা এক নৃত্যের যাদুকর দূর্জয়

ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন

  • সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

Manual8 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual4 Ad Code

সুনামগঞ্জের ছাতকে পঠন সূত্রধর হত্যা মামলার অন্যতম আসামি সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথসহ ১৬ জন কারাগারে রয়েছেন। তবে হত্যা মামলার আসামি হওয়ার পরও নিকলেশ দেবনাথের এক মাসের ছুটি মঞ্জুরের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। ছুটি অনুমোদনের প্রক্রিয়া, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব এবং প্রশাসনিক নিয়মকানুন অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ ঘটনায় ছুটি মঞ্জুরের নথিপত্র যাচাই, সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের ভূমিকা তদন্ত এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ সুপার ও ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নিহত পঠন সূত্রধরের ছোট ভাই ও হত্যা মামলার বাদী প্রদীপ সূত্রধর।

গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া ওই অভিযোগে সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি তাঁর এক মাসের ছুটি কীভাবে, কার অনুমোদনে এবং কোন প্রক্রিয়ায় মঞ্জুর করা হয়েছে, তা অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

Manual7 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামে পঠন সূত্রধর হত্যা মামলায় সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথসহ মোট ১৬ জন আসামি গত ৩ নভেম্বর সুনামগঞ্জের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাঁরা সুনামগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

যেভাবে ঘটেছিল পঠন সূত্রধর হত্যার ঘটনা
মামলার নথি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেটের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩০ নভেম্বর পূর্ববিরোধের জের ধরে মহদী গ্রামে পঠন সূত্রধর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা রামদা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

ওই হামলায় পঠন সূত্রধর গুরুতর আহত হন। পরে তাঁকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর একই বছরের ৩০ ডিসেম্বর নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রদীপ সূত্রধর বিজ্ঞ আদালতে সিআর মামলা (নং-২৪/২০২৫) দায়ের করেন। পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার পিবিআই, সিলেটের ওপর ন্যস্ত করা হয়। তদন্ত শেষে পুলিশ পরিদর্শক (নিঃ) খোকন কুমার সাহা আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথের নাম প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে যত প্রশ্ন অভিযোগে বলা হয়, নিকলেশ দেবনাথ গত ৩০ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন। পরবর্তী সময়ে ২ নভেম্বর থেকে তাঁর এক মাসের ছুটি মঞ্জুর করা হয়। অথচ ছুটি কার্যকর হওয়ার পরদিন ৩ নভেম্বর তিনি হত্যা মামলায় জামিনের আবেদন করতে আদালতে হাজির হন। আদালত জামিন নামঞ্জুর করায় তাঁকে অন্য ১৫ আসামির সঙ্গে কারাগারে পাঠানো হয়।

Manual6 Ad Code

অভিযোগে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা- কর্মচারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে অফিস সহকারী আমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ করেছেন বাদী প্রদীপ সূত্রধর।

Manual1 Ad Code

তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাব বা তৎপরতায় ছুটি মঞ্জুরের ব্যবস্থা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা- কর্মচারীদের বক্তব্য পাওয়া যায়নি।

বিভাগীয় তদন্ত ও নয় দফা দাবিতে আবেদন জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত আবেদনে মোট নয়টি দাবি তুলে ধরেছেন বাদী। এর মধ্যে রয়েছে—হত্যা মামলার সর্বশেষ অবস্থা ও আদালতের আদেশ যাচাই, ৩০ অক্টোবরের ছুটির আবেদন এবং ২ নভেম্বর থেকে ছুটি মঞ্জুরের অনুমোদন সংক্রান্ত নথিপত্র পরীক্ষা, অনুমোদনকারী কর্তৃপক্ষের ভূমিকা নির্ধারণ এবং ছুটি মঞ্জুরের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তার হয়েছিল কি না, তা তদন্ত করা।

এ ছাড়া অফিস সহকারী আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখা, নিকলেশ দেবনাথের চাকরির বর্তমান অবস্থা, কর্মস্থলে উপস্থিতি ও সরকারি দায়িত্ব পালনের বিষয় যাচাই এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়, হত্যা মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে কেউ প্রভাব বিস্তার, তথ্য গোপন কিংবা কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে প্রচলিত সরকারি চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

জনস্বার্থে জবাবদিহি নিশ্চিতের দাবি মামলার বাদী প্রদীপ সূত্রধর বলেন, “আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সরকারি স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথের নাম আসামির তালিকায় রয়েছে। আদালতের আদেশে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে তাঁর এক মাসের ছুটি কীভাবে মঞ্জুর হলো, কারা অনুমোদন দিলেন এবং পুরো প্রক্রিয়ায় সরকারি বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, ছুটি অনুমোদনের ক্ষেত্রে কোনো অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা প্রভাব বিস্তারের ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। এটি শুধু একটি পরিবারের ন্যায়বিচারের বিষয় নয়, সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহির সঙ্গেও জড়িত।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার অভিযোগ এবং তাঁর ছুটি মঞ্জুরের প্রশাসনিক প্রক্রিয়া—দুটি বিষয়ই যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। তবে অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের।

এখন দেখার বিষয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযোগটি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং ছুটি মঞ্জুরের নথিপত্র যাচাইয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রয়োজনীয় প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাদী ও স্থানীয় সচেতন মহল।

এব‌্যাপা‌রে  ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন ছুটি মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, নিকলেশ দেবনাথের এক মাসের ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে ছুটি অনুমোদনের সময় তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং কী মামলায় তিনি কারাগারে রয়েছেন, সে বিষয়েও তাঁর জানা ছিল না বলে উল্লেখ করেছেন। এ ঘটনার আইনানুগত ব‌্যবস্থা নেয়ার জন‌্য সি‌ভিল সার্জন ম‌হোদয়কে লি‌খিতভা‌বে জা‌নি‌য়ে‌ছি আমি।

এ ব‌্যাপা‌রে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমি বলেন, “স্বাস্থ্যকর্মী নিকলেশ দেবনাথকে আমি ছুটি দিইনি। কে বা কারা তাঁর ছুটির অনুমোদনের নথিপত্র করেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।” তিনি আরও জানান, নিহতের ভাই প্রদীপ সূত্রধরের লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#!!#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews