কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে সত্য উদঘাটন ও ন্যায় বিচারের দাবিতে মাসুদ কাউন্সিলরের মেয়ের সংবাদ সম্মেলন ছাতক উপ‌জেলা : ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চেয়ারম্যান প্রার্থী হতে চান : এসএম ছমরু মিয়া কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ বিগত আমলে জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা এক নৃত্যের যাদুকর দূর্জয়

কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

  • সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রকৃত গাছ চোরদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সোমবার (৯ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. রশিদ মিয়া।
লিখিত বক্তব্যে রশিদ মিয়া দাবি করেন, গত ১৫ অক্টোবর রাতে কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় রাস্তার পাশের আকাশী ও মেহগনি গাছ চুরি হয়। এ ঘটনায় পুলিশ সুপারকে অবহিত করায় স্থানীয় পুলিশের একটি অংশ তার ওপর ক্ষুব্ধ হয়। এর তিন দিন পর এসআই মিঠু জরুরি কথা আছে বলে তাকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখান বলে অভিযোগ করেন তিনি।
রশিদ মিয়ার দাবি, তাকে জিআর (১২২/২০২৬) মামলায় গ্রেপ্তার দেখিয়ে চোরদের সঙ্গে ফোনে যোগাযোগ ও চুরির তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে তার মোবাইল ফোন যাচাই করলে এ অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত অপরাধীরা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। পাশাপাশি ফেসবুকের ভুয়া আইডি থেকে তাকে ও তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে প্রকৃত গাছ চোরদের গ্রেপ্তার এবং তাকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান রশিদ মিয়া। সংবাদ সম্মেলনে সামাদুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আমি থানায় নতুন এসেছি। বিষয়টি তদন্তপূর্বক  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews