টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর লা* শ উদ্ধার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ

টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ

  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা রিপোর্ট::

Manual1 Ad Code

জুড়ী উপজেলার পূর্ব-জুড়ী ইউনিয়নের টালিয়াউরা প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক তাজ উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যালয়ের অর্ধলক্ষাধিক টাকার গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ওঠেছে। ঘটনাটি গোপন রাখতে তিনি কাটা গাছের গুঁড়িগুলো কাদামাটি দিয়ে ঢেকে রাখেন।

Manual3 Ad Code

এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাকা ও টিনসট একাডেমিক ভবনের পিছনের একটি আকাশমননি গাছ হেলে পড়া ছিল। ঝুঁকিপূর্ণ কিংবা যে কোনো কারণে কোনো প্রতিষ্ঠানের গাছ কাটার প্রয়োজন দেখা দিলে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ ও পরিবেশ আইন অনুযায়ি যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের পর গাছ কাটার নিয়ম থাকলেও প্রধান শিক্ষক তা মানেননি। বেআইনীভাবে বিদ্যালয়ের ৮টি আকাশমনি গাছ কেটে ফেলেন। টিনসেটের ওপর হেলে পড়া গাছ ব্যতিত অপর ৭টি গাছ গোপনে বিক্রি করে দেন। যার আনুমানিক মূল্য অর্ধ-লক্ষাধিক টাকা। গোপনে বিক্রি করা গাছের আলামত গায়েব করতে সুচতুর প্রধান শিক্ষক বিক্রিত গাছগুলোর গুঁড়ি মাটি দিয়ে ঢেকে দেন।

সরেজমিনে গিয়ে স্কুল ভবনের ওপর হেলে পড়া গাছটি কেটে টুকরো করে গুঁড়ির পাশে রাখা থাকতে দেখা গেছে। কাদামাটি দিয়ে ঢেকে রাখা আরো ৭টি গাছের গুঁড়ি পাওয়া গেলেও কর্তনকৃত গাছ মিলেনি। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ দিন আগে স্কুলের ৭/৮টি আকাশমনি গাছ কর্তন করেন প্রধান শিক্ষক তাজ উদ্দিন। পরে কাটা গাছগুলো কী করেছেন তা জানেন না। তবে এখন একটি ছাড়া বাকি গাছগুলো আর স্কুলে দেখছেন না। এলাকায় কানাঘোষা চলছে, টিনের ওপর হেলে পড়া গাছ ব্যতিত অপর ৭টি গাছ প্রধান শিক্ষক গোপনে বিক্রি করে দিয়েছেন।

Manual7 Ad Code

Manual4 Ad Code

এব্যাপারে প্রধান শিক্ষক তাজ উদ্দিন জানান, এই গাছগুলো মরা এবং ঝুঁকিপূর্ণ ছিল। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা শিক্ষা অফিসারের অনুমতি নিয়েই গাছগুলো কেটেছেন। একটি গাছের অংশবিশেষ ব্যতিত কেটে ফেলা অন্য ৭টি গাছ বিদ্যালয় প্রাঙ্গণে কেন দেখা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে বলেন, কাটা গাছগুলো স্কুলের ভেতরে রেখেছেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরবিন্দ কর্মকার জানান, প্রধান শিক্ষক স্কুলের টিনের ও বিদ্যুৎলাইনের ওপর থাকা কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ বলে সেগুলো কাটার কথা বলেছিলেন। কিন্তু অফিসিয়েলি কোনো প্রক্রিয়া নেননি। গাছ কাটার মৌখিক অনুমতি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews