জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ

জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ  

  • বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণী জুমি আক্তার (২১) হত্যাকান্ডের আট দিন পেরিয়ে গেলেও এখনো উদঘাটন হয়নি হত্যার রহস্য। শনাক্ত হয়নি হত্যাকারীও। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোক আর আহাজারি। দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। অপরাধে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একটি দল সক্রিয় রয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, জুমি আক্তার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম আমতৈল (খালেরমুখ নয়াবাজার) এলাকার বাসিন্দা রিকশাচালক ডালিম মিয়া ও নার্গিস বেগম দম্পতির বড় মেয়ে। জন্ম থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী জুমি সাধারণত বাড়িতেই থাকতেন। পরিবারের সদস্যদের অগোচরে খুব একটা বাইরে যেতেন না তিনি।

Manual1 Ad Code

গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তার একটি কালভার্টের ওপর ঘোরাফেরা করছিলেন জুমি। এরপর থেকেই নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিহতের বাবা-মা জানান, মেয়েকে খুঁজে না পেয়ে তাঁরা থানায় গেলে পুলিশ তাঁদের ২৪ ঘণ্টা অপেক্ষা করতে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিতে বলে। পরে সারা রাত খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরদিন সকালে এলাকায় মাইকিং করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে খবর আসে, তাঁদের বাড়ির কাছেই মতিন হাজীর বাড়ির ভেতরে একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে তাঁরা মেয়ের মরদেহ শনাক্ত করেন।

Manual3 Ad Code

তাঁদের অভিযোগ, জুমির গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং পরনের সালোয়ারের ফিতা খোলা অবস্থায় পাওয়া যায়। গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগও ছিল। তাঁদের ধারণা, মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের স্বজনেরা বলেন, মেয়েকে হারিয়ে তাঁরা দিশেহারা। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা উদ্বিগ্ন। দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক (পিপিএম) বলেন, এ ঘটনায় জুড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। হত্যাকান্ডের জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল সক্রিয়ভাবে কাজ করছে। প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Manual5 Ad Code

আট দিন পেরিয়ে গেলেও জুমি হত্যার রহস্য উন্মোচিত না হওয়ায় এখন নিহতের পরিবারের একটাই প্রত্যাশাদ্রুত ঘাতকদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews