কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা

  • বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকায় পাঁচগাছী ইউনিয়নের জেলেপাড়ায় অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরি লক্ষ্যে অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রামের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাঁচগাছী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ নুর মোহাম্মদ, পাঁচগাছী ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুর রাজ্জাক, যুব ফোরামের সদস্য খাদেমুল ইসলাম ও সুর্জিনা খাতুন প্রমূখ।
 এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কমিউনিটি ফেসিলিটেটর মোঃ খোরশেদুল ইসলাম, মোঃ সাগর ইসলাম। এ সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।
 সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews