মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ

মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য

  • বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে থানার মাত্র দেড়শ’ মিটারের মধ্যে ছিনতাইকারির কবলে পড়েছেন শম্পা রানী দাস নামে এক নারি পুলিশ (কনস্টেবল) সদস্য। এসময় ছিনতাইকারিরা তার মূখ চেপে ধরে তোলে নেওয়ারও চেষ্ঠা চালিয়েছে। থানার পাশেই মহিলা পুলিশ সদস্যকে মূখ চেপে ধরে তোলে নেওয়ার অপচেষ্টা ও ছিনতাইয়ের মতো এধরণের দুঃসাহসী ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকন্ঠা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Manual7 Ad Code

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে থানা ভবন থেকে আনুমানিক দেড়শ’ মিটার দূরে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন রাস্তায়। এ ঘটনায় ভুক্তভোগি পুলিশ সদস্য থানায় সাধারণ ডায়রি করেছেন। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Manual4 Ad Code

জানা গেছে, নারী পুলিশ সদস্য শম্পা রানী দাসের স্বামীও জুড়ী থানায় কর্মরত। এই পুলিশ দম্পতি থানা কমপ্লেক্সের সন্নিকটে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে থানায় ডিউটি শেষে পায়ে হেটে বাসায় ফিরছিলেন পুলিশ সদস্য শম্মা রানী দাস। এসময় তিনি সিভিল ড্রেসে ছিলেন। যাওয়ার পথে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশের রাস্তায় ফাঁকা স্থানে অজ্ঞাত দুই যুবক মূখ চেপে ধরে তাকে তোলে নেওয়ার ও সাথে থাকা মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা চালায়। ওই নারি পুলিশ সদস্যের ধস্তাধস্তি ও চিৎকারে যুবকরা দ্রুত রেলস্টেশনের দিকে ছুটে যায়। তবে, তারা কোনো কিছু ছিনিয়ে নিতে পারেনি।

জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রাতে থানায় ডিউটি শেষে প্রায়ই তিনি পায়ে হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও অফিসের কাজ শেষে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলের আশপাশে বিভিন্ন সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেয় এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানা জিডি করা হয়েছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews