দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পাওয়া জুড়ীর তাহমিনা আক্তার মৌমিকে সংবর্ধণা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে বেতারের সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কন্ঠ’ বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পাওয়া জুড়ীর তাহমিনা আক্তার মৌমিকে সংবর্ধণা প্রদান আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার

দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পাওয়া জুড়ীর তাহমিনা আক্তার মৌমিকে সংবর্ধণা প্রদান

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জুড়ী প্রতিনিধি ::

Manual8 Ad Code

 দৃষ্টিপ্রতিবন্ধকতা তাঁর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, মেধা, আত্মবিশ্বাস ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের কৃতি সন্তান তাহমিনা আক্তার মৌমি। তাঁর অসামান্য সাফল্যে গর্বিত পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ
তাঁকে সংবর্ধনা দিয়েছে ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ।

২৫ নভেম্বর ২০২৬, বুধবার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা।

Manual8 Ad Code

তাহমিনা আক্তার মৌমি জায়ফরনগর গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির কন্যা। তিনি সিলেট সরকারি মদন মোহন কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন। সিলেটের দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা ও সহায়তায় কাজ করা গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী মৌমি ছোটবেলা থেকেই প্রতিষ্ঠানটিতে থেকে পড়াশোনা করে আসছেন।

Manual5 Ad Code

শিক্ষাজীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে অর্জিত হয়েছে তাঁর এই অসামান্য সাফল্য। এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের আগে শ্রুতিলেখক পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও পরবর্তীতে প্রয়োজনীয় সহযোগিতায় তিনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিয়ে অর্জন করেন কাঙ্খিত জিপিএ-৫।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “তাহমিনা আক্তার মৌমির এই সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা। দৃষ্টি প্রতিবন্ধকতা তাঁর মেধা ও স্বপ্নকে থামাতে পারেনি। তাঁর এই অর্জন প্রমাণ করে, সুযোগ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং উচ্চশিক্ষায় এগিয়ে যেতে সবসময় উৎসাহিত করি।”

সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, “মৌমির এই কৃতিত্ব আমাদের জায়ফরনগর ইউনিয়নের জন্য অত্যন্ত গর্বের। তাঁর অদম্য মনোবল ও অধ্যবসায় আমাদের এলাকার অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর সাফল্যকে সম্মান জানাতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আজকের এই সংবর্ধনার আয়োজন। আমরা তাঁর ভবিষ্যৎ জীবনের প্রতিটি ধাপে সফলতা কামনা করি।”

মৌমির এই অর্জন শুধু তাঁর পরিবার কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের গর্ব নয়, বরং গোটা জুড়ী উপজেলার জন্য আনন্দ ও গৌরবের বিষয়। তাঁর সাফল্য প্রমাণ করে, অদম্য ইচ্ছাশক্তি, মেধা, অধ্যবসায় ও উপযুক্ত সহযোগিতা থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই স্বপ্নপূরণের অন্তরায় হতে পারে না। তিনি তার হাতে নগদ অর্থ প্রদান করে বলেন,আমি তার বাবাকে অনুরোধ করবো,যাতে তার চোখের চিকিৎসা শুরু করেন।তার চিকিৎসার শুরুতে সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, সাবেক সহসভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা ও জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, দৈনিক একাত্তরের কথা পত্রিকার জুড়ী প্রতিনিধি আল আমিন আহমদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আজাদ মিয়া, মো. ফজলু মিয়া, জাকির হোসেন মনির, আব্দুল জব্বার, মনির হোসেন, আবুল কাসেম, সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগম ও বাসনা আক্তারসহ শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অতিথিরা তাহমিনা আক্তার মৌমিকে সম্মাননা প্রদান করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা জানান, মৌমির কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাঁর সাফল্য থেকে এলাকার অন্যান্য শিক্ষার্থীকে অনুপ্রাণিত করাই এই সংবর্ধনা আয়োজনের মূল উদ্দেশ্য।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews