আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual4 Ad Code
নওগাঁর আত্রাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি  মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে হলে সবার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও তৎপর ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. মোহাইমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ প্রমুখ। ​এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, তোফাজ্জল হোসেন খাঁন তোফা, মামনুর রশিদ, আফজাল হোসেন,  স্থানীয় সাংবাদিকবৃন্দ। ​সভায় বক্তারা উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন দিনগুলোতে মাদক নির্মূল, ইভটিজিং রোধ ও বাজার মনিটরিং জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews