বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতল বাবুর মিথ্যা অভিযোগে ব্যবসায়ি সায়ফুরের প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতল বাবুর মিথ্যা অভিযোগে ব্যবসায়ি সায়ফুরের প্রতিবাদ বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে বেতারের সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কন্ঠ’ বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পাওয়া জুড়ীর তাহমিনা আক্তার মৌমিকে সংবর্ধণা প্রদান আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু

বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতল বাবুর মিথ্যা অভিযোগে ব্যবসায়ি সায়ফুরের প্রতিবাদ

  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতল বাবু কর্তৃক মিথ্যা-বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা চত্তরের ব্যবসায়ি ‘ইত্যাদি ষ্টোরে’র সত্ত্বাধিকারি সায়ফুর রহমান। শুক্রবার দুপুরে বড়লেখা প্রেসক্লাবে সাম্প্রতিক বিতর্কিত জনৈক শিতল বাবুর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত নানা অভিযোগের প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সুমন পালের সাথে ব্যবসায়ি সায়ফুর রহমানের সকল লেনদেন ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী ব্যবসায়ি এবাদুর রহমান, উজ্জল আহমদ, কবির আহমদ, তারেক আহমদ, জাফর আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগি সায়ফুর রহমান বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের পার্শ্বের পাল ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী সুমন পাল ব্যবসা সম্প্রসারণের কথা বলে বিনিয়োগ করতে বড়লেখা বাজারের ব্যবসায়িসহ অনেকের কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নেন। বিনিয়োগের জন্য অনুরোধ করলে তিনিও চুক্তিপত্রের মাধ্যমে তার সাথে আর্থিক লেনদেন করেন। পরবর্তীতে সুমন পাল তার ব্যবসার পরিধি আরও বিস্তৃত করতে তার ক্রয়কৃত কাঠালতলী মৌজায় সাড়ে ৫৫ শতাংশ ভূমি বিক্রির প্রস্তাব করলে বিগত ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি স্থাপনাসহ ১৮ লাখ ৫০ হাজার টাকা মূল্য নির্ধারণ পূর্বক বায়নামা পত্রের মাধ্যমে ১৬ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে সুমন পাল বনির্ত ভূমির দখল তাকে বুঝিয়ে দেন। বায়নামা পত্রের শর্তানুযায়ি ৬ মাসের মধ্যে অবশিষ্ট মূল্য পরিশোধক্রমে উক্ত ভূমির দলিল রেজিষ্ট্রারীর অঙ্গিকার করেন। কিন্ত ৩১ মার্চ সুমন পাল ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন।

Manual1 Ad Code

এ খবরে তার ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগকারি পাওনাদাররা ভিড় জমান। ৩০ এপ্রিল একটি জাতীয় দৈনিকের শেষ পৃষ্ঠায় ‘বড়লেখায় কোটি টাকা নিয়ে উধাও ডিলার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবেদককে জনৈক শিতল বাবু জানান, সুমন পালের সাথে প্রায় দুইবছর যাবত ব্যবসায়িক লেনদেন করছেন। তার কাছ থেকে ধার নেওয়া প্রায় ১২ লাখ টাকা ২৭ মার্চ পরিশোধের কথা ছিল। কিন্তু ওই তারিখ থেকেই তিনি সুমন পালকে খুঁজে পাচ্ছেন না। যা পত্রিকায় ছাপা হয়েছে।

Manual7 Ad Code

সায়ফুর রহমান জানান, সুমন পালের কাছ থেকে বায়নামুলে দখলিয় ভূমির পরিচর্যাকালে হঠাৎ একদিন রীনা রানী ধর নামক মহিলা, শিতল বাবু ও চয়ন ধর তাকে ওই ভূমি থেকে সরে যেতে হুমকি-ধমকি দেন। তারা উত্তেজিত হয়ে বলেন এই ভূমি রিনা রাণী ধর সুমন পালের নিকট থেকে ক্রয় করেছেন। কিন্তু আমার প্রশ্ন হল ৩০ এপ্রিল প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেকদের সাক্ষাতকারে জনৈক শিতল বাবু বক্তব্য দেন তিনিও সুমন পালের নিকট বিপুল পরিমাণ টাকা পান, সুমন পালকে খোঁজে পাচ্ছেন না। সুমন পালের মোবাইল ফোন বন্ধ থাকায় আরো অনেক পাওনাদার তাকে খোঁজছে। সুমন পাল আত্মগোপনে থাকা অবস্থায় কিভাবে রীনা রানী ধরকে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে উক্ত ভূমি দলিল করে দিলেন। যাহা রহস্যজনক।

বায়নাকৃত দখলীয় ভূমির দখল নিতে ব্যর্থ হয়ে পরবর্তীতে রীনা রানী ধর বড়লেখা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন (নং-৫০/২০২৩ বড়) যার স্বাক্ষী শিতল বাবু গং। আদালত মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে রীনা রানীর ধর গং-দের বিরুদ্ধে আমি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দলিল জালিয়াতি মামলা (সি.আর-৪০১/ ২০২৩) করি। যা অদ্যাবদি চলমান।

সংবাদ সম্মেলনে সায়ফুর রহমান উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, মামলা বিচারাধীন এবং সংশ্লিষ্ট জমি তার দখলে থাকা সত্ত্বেও প্রতিপক্ষের সম্পাদিত বিতর্কিত দলিলমুলে বারবার উক্ত ভূমির নিবন্ধন ও নামজারি কীভাবে সম্পন্ন হল, তার নিরপেক্ষ তদন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সম্প্রতি তিনি (শিতল বাবু) সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে ভূমি দখল, চাঁদা দাবিসহ নানা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়েই নিজেই বলেছেন, তিনি মানিলন্ডারিংসহ ১৩ মামলার আসামি। এতেই প্রমাণ হয় তিনি একজন দুষ্কৃতিকারি, মামলাবাজ ও নানা অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews