কমলগঞ্জে পল্লীবিদ্যুতের ডিজিএমের আকস্মিক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কমলগঞ্জে পল্লীবিদ্যুতের ডিজিএমের আকস্মিক মৃত্যু

  • রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী গনেশ চন্দ্র দাস (৫৫) ব্যাডমিন্টন খেলতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

 শনিবার ০৫ ডিসেম্বর রাত ১০টায় পল্লীবিদ্যুত সমিতির কমলগঞ্জ অভিযোগ কেন্দ্রস্থ ব্যাডমিন্টন মাঠে তিনি পড়ে গেলে সেখান থেকে কমলগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Manual6 Ad Code

জানা যায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পদে প্রকৌশলী গনেশ চন্দ্র দাস যোগদান করেন ২০১৯ সালের ৫ ডিসেম্বর। ঠিক এ বছর পূর্ণ হবার দিন তিনি মারা গেলেন। দেশে বাড়ি বরিশালের রায়পুর গ্রামে লাশ দাহ করা হয়েছে।

Manual1 Ad Code

কমলগঞ্জ জোনাল অফিসে প্রতিদিনের মতো সমিতির অফিস সংলগ্ন মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা চলাকালীন সময়ে হঠাৎ পা পিছলে পড়ে যান। পড়ে যাবার পর তাকে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুল আউয়াল মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণার করার পর তার মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাকে পূণরায় মৃত ঘোষনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার আব্দুল আউয়াল বলেন, হাসপাতালে নিয়ে আসার পর কোন ধরনের শরীরে পার্লস পাওয়া যায়নি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এজিএম (কম) উবাদুল হক ও লাইন টেকনেশিয়ান জাফর আহমেদ বলেন, সকলেই এক সাথে খেলছিলাম। খেলার সময় পড়ে যান তিনি। তার এমন মৃত্যুতে আমরা গভীর শোকাহত। দুই সন্তান ও স্ত্রী নিয়ে কমলগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাত সাড়ে ১১ টায় শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির প্রধান কার্যালয়ে একনজর দেখার জন্য তার লাশ নেয়া হয়। পরে লাশ রাতেই আত্মীয় স্বজন আসার পর গ্রামের বাড়ি বরিশালের রায়পুরের গ্রামের বাড়িতে নেয়া হয়। এদিকে ডিজিএমের আকস্মিক মৃত্যুতে কমলগঞ্জ পল্লী বিদ্যুুত সমিতির কর্মকর্তা, কর্মচারীসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!