মনাফ হত্যা মামলার আসামীর বৃদ্ধা মা’র লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মনাফ হত্যা মামলার আসামীর বৃদ্ধা মা’র লাশ উদ্ধার

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আলোচিত মনাফ হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী চান মিয়ার মা জুবেদা খাতুন (৮০) নামক বৃদ্ধার লাশ ২১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। গত ৬ দিন থেকে না খেয়ে আর শীতে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা। নিহত জুবেদা খাতুন উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশঙ্কর গ্রামের মৃত মাহমুদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাতে কুলাউড়া আলোচিত ব্যবসায়ী মানাফের লাশ উদ্ধার এবং আসামী চান মিয়াকে গ্রেফতারের পর পরিবারের মহিলারাও পলাতক রয়েছেন। সোমবার দুপুরে আসামী চান মিয়ার মাকে খোঁজে পাওয়া যাচ্ছে না এবং গরু ছাগল ঘরে আটকের খবর পেয়ে এসআই হাবিবের নেতৃত্বে পুলিশ চান মিয়ার বাড়িতে যায়। ঘরের দরজা খোলে ভেতরে প্রবেশ করে বৃদ্ধা জুবেদা খাতুনের লাশ বিছানার উপর পড়ে থাকতে দেখেন।

Manual1 Ad Code

এসআই হাবিব জানান, বৃদ্ধা জুবেদা খাতুন ছিলেন শ্বাস কষ্টের রোগী। নিহত ব্যবসায়ী মনাফের লাশ উদ্ধার ও আসামী চান মিয়া আটকের দিন থেকে বাড়ির মহিলারা নিরুদ্দেশ। ধারণা করা হচ্ছে সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু বৃদ্ধাকে তারা সাথে নেয়নি। ধারণা করা হচ্ছে গত ৬দিন থেকে না খেয়ে, সেই সাথে শ্বাস কষ্টে অথবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া উপজেলা শহরের মিলিপ্লাজার ব্যবসায়ী আব্দুল মনাফ (৩২) এর অর্ধগলিত লাশ ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে আনুমানিক ১১টায় উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারিরা বাড়ির পাশের প্রায় ৬ফুট মাটির নিচে পুতে রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!