কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর থানায় ৩ জিডি! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর থানায় ৩ জিডি!

  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়ায় ২ মেয়েকে নিয়ে লাপাত্তা এক গৃহবধু। অসহায় স্বামী এঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়রি করেছেন। ইতিপূর্বেও একবার একইভাবে নিরুদ্দেশ হয়েছিলেন গৃহবধু। তার স্বামী কুলাউড়া থানায় স্ত্রীর বিরুদ্ধে ৩টি সাধারণ ডায়রি করেছেন।

Manual6 Ad Code

থানায় দায়েরকৃত সাধারণ ডায়রি থেকে জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ইসমাইল হোসেন সবুজের স্ত্রী শাহিনা আক্তার (৩৪) গত ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে ডাক্তার দেখানোর কথা বলে কুলাউড়া শহরে আসেন। পরে আর বাড়িতে ফিরে যাননি । তার ব্যবহৃত মোবাইল সীমটিও বন্ধ রয়েছে। সাথে দুই মেয়ে জাহানারা আক্তার মীম (১২), ফাতেমা আক্তার মৌ (৯) ছিলো। শাহিনা আক্তারের স্বামী ইসমাইল হোসেন সবুজ এ ঘটনায় কুলাউড়া থানায় জিডি (নং ৮০৯ তাং ২০/০১/২১) করেন।

Manual4 Ad Code

সাধারণ ডায়েরিতে স্বামী ইসমাইল হোসেন সবুজ আরও অভিযোগ করেন, গত বছরের ২ মার্চ একইভাবে এক মেয়েকে নিয়ে লাপাত্তা হয়েছিলেন। ৩ মাস পর নিজে নিজে বাড়ীতে ফিরে আসেন। লাপাত্তা হওয়ার ৩ মাস পর ফিরে এসে আমার স্ত্রী পূনরায় ঝগড়া বিবাদ ও পারিবারিক অশান্তির সৃষ্টি করে। তিনি পরিবারের কারও কথাবার্তা শুনেন না। নিজের খেয়াল খুশিমতো চলেন। নিখোঁজ হওয়ার পর কুলাউড়া থানা জিডি (নং ২০১ তাং ০৪/০৩/২০) করি।

এছাড়া গত ১০ জানুয়ারি শাহিনা আক্তার ৯৯৯ এ কল করে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ সাথে সাথে বাড়িতে গিয়ে অভিযোগের কোন সত্যতা পায়নি। ফলে বাধ্য হয়ে স্বামী সবুজ স্ত্রীর শাহিনার বিরুদ্ধে জিডি (নং ৪৩৬ তাং ১১/০১/২১) দাঢের করেন।

ইসমাইল হোসেন সবুজ জানান, তিনি স্ত্রীর অমানষিক নির্যাতনে অতিষ্ট। কেবল সন্তানের মায়ায় স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে হচ্ছে।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, প্রায় সময় এভাবে মহিলা চলে যায়। তারপরও বিষয়টা নিয়ে তদন্ত চলছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!