কুলাউড়ায় জমিসহ ঘর পেয়ে উচ্ছ্বাসিত ১১০ পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

কুলাউড়ায় জমিসহ ঘর পেয়ে উচ্ছ্বাসিত ১১০ পরিবার

  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রধানমস্ত্রীর উপহারের ১১০ টি ঘরের দলিল ও চাবি ২৩ জানুয়ারি শনিবার সকালে উপজেলা সভাকক্ষে ১১০টি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধর করেন।

Manual5 Ad Code

মুজিব শতবর্ষে “বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি করা ঘরগুলোর চাবি ও দলিল হস্তানস্তর করা হয়।

 

দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual5 Ad Code

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, প্রকল্প কর্মকর্তা শিমুল আলী, কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন প্রমূখ। এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্মচারী-কর্মকর্তা ও দলিল গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

কুলাউড়া :: গৃহহীনদের ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি :: এইবেলা

প্রথম ধাপে কুলাউড়া উপজলোর শরীফপুর ইউনিয়নে ৩০ টি, পৃথিমপাশা ইউনিয়নে ৩০টি, রাউৎগাঁও ইউনিয়নে ১২টি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের লংলা খাসে ১১টি, হাজীপুর ইউনিয়নের রনচাপে ৮টি, জয়চন্ডী ইউনিয়নে ৫টি, কর্মধা ইউনিয়নে ৫টি, টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুরে ৪টি, ভাটেরা ইউনিয়নে ৪ টি ঘররে দললি ও চাবি হস্থানস্তর করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!