কুলাউড়ার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

কুলাউড়ার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

  • সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার প্রাচীনতম বিআলী আমজদ স্কুল এন্ড কলেজের ২০২০ সালে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ ও এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

১৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

Manual3 Ad Code

স্কুল পরিচালনা কমিটির সভাপতি নবাব আলী নকি খানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. শফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, লংলা কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসন ও দাবি-দাওয়া নিয়ে মানপত্র পাঠ করেন সহকারি প্রধান শিক্ষক শশাংক শেখর গোস্বামী।

সংবর্ধনা অনুষ্ঠানে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ ১০৩ জন শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক এবং একাদশ শ্রেণি অধ্যয়নরত ১৩৩ জন নবাগত শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Manual3 Ad Code

প্রধান অতিথি ঊনার বক্তব্যে প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার উপদেশ দেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!