এখন গ্রামেও অনার্স পড়া যায়-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

এখন গ্রামেও অনার্স পড়া যায়-পরিবেশমন্ত্রী

  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এজন্য করোনাকালেও যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হয়েছে। উচ্চ শিক্ষা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামেও অনার্স কলেজ স্থাপন করা হচ্ছে। কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও শিক্ষার্থীরা অনার্স পড়া সুযোগ পাচ্ছে।

Manual1 Ad Code

তিনি সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!