কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে রাত ১২-০১ মিনিটে কুলাউড়া শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

Manual7 Ad Code

উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পার্ঘ অর্পণে অংশ নেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় প্রমুখ।

Manual5 Ad Code

একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন। প্রশাসনের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৭টায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে প্রভাতফেরী শহর প্রদক্ষিণ করে। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কর্মধা চেয়ারম্যান এমএ রহমান আতিক প্রমুখ।

Manual5 Ad Code

সভাশেষে কুলাউড়া শিল্পকলা একাডেমীর সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুলের সঞ্চানলায় বেতারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!