শতজন ও সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা  শনিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

 শতজন ও সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা  শনিবার

  • শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

আগামি ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে লেখক-কবি সৈয়দ মাসুমের ‘বিলেতে কমলগঞ্জের শতজন’, বিধ্বস্ত প্রাচীর’ ও ‘অরক্ষিতার আর্তনাদ’ গ্রন্থত্রয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিস্ট শিক্ষাবিদ. গাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক লেখক -গবেষক ড. সেলু বাসিত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি, শিক্ষাবিদ, গবেষক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইব জিবরান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়াারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

Manual1 Ad Code

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক, কবি অবিনাশ আচার্য্য, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক, কবি শাহাজান মানিক।

প্রবাসী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বার্মিংহাম ও মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব, ইউকে এর সাধারণ সম্পাদক তালুকদার রায়হান, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে এর উপদেষ্টা আলহাজ¦ এম, এ, ছালাম, আলহাজ¦ মোহাম্মদ আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী (রাসেল)সহ স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কবি, লেখক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক লেখক-গবেষক আহমেদ সিরাজ, যুগ্ম আহবায়ক সৈয়দ মাহবুব ও সদস্য সচিব সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট, কমলগঞ্জ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews