কুলাউড়ায় মুহম্মদ আমান উল্লাহ’র প্রথম কাব্যগ্রন্থ ফেরিওয়াল’র মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় মুহম্মদ আমান উল্লাহ’র প্রথম কাব্যগ্রন্থ ফেরিওয়াল’র মোড়ক উন্মোচন

  • শনিবার, ২৭ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ লেখা প্রথম কাব্যগ্রন্থ ফেরিওয়ালার মোড়ক উন্মোচন হয়েছে। ২৭ মার্চ বিকেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ।

Manual1 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেনের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মোবারক হোসেন, মনির উদ্দিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কবি ভানু পুরকায়স্থ, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি সঞ্জয় দেবনাথ, ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ ও কবির মেয়ে শিরীন ফাতেমা রুমি।

Manual8 Ad Code

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, অনলাইন দেশদিগন্ত সম্পাদক ও প্রকাশক শেখ নিজামুর রহমান টিপু, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews