ফেঞ্চুগঞ্জে প্রেমিকার সাথে পালাতে গিয়ে কিশোরী ধর্ষিত : গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ফেঞ্চুগঞ্জে প্রেমিকার সাথে পালাতে গিয়ে কিশোরী ধর্ষিত : গ্রেফতার ২

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual5 Ad Code

 

এইবেলা, ফেঞ্চুগঞ্জ ::

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রেমিকার সাথে পালাতে এক তরুনী ধর্ষিত হয়েছে। ধর্ষণের অভিযোগে ২ ধর্ষককে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মাইজগাঁও (মিঠু মিয়ার কলোনীর ভাড়াটিয়া) এলাকার সেলিম মিয়ার পুত্র সুমন (২৪) ও উপজেলার হাঁটুভাঙা গ্রামের মৃত মজির আলীর ছেলে ফাতু মিয়া (৪৫)।

Manual3 Ad Code

পুলিশ ও মামলার এজহার সুত্রে জানা যায়, ভিকটিম তরুণী উপজেলার রেলকলোনী এলাকার কবির আহমদ এর বাড়ীতে গৃহকর্মী হিসেবে কাজ করে। এই সময় উপজেলার ছত্তিশ গ্রামের সাগর মিয়ার পুত্র রাবিন (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক ছিলো। ২৯ জুন তার প্রেমিক রাবিন এর সাথে গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে তরুণীকে একা ফেলে পালিয়ে যায় রাবিন।  ফাতু ও সুমন ভিকটিম তরুণীকে একা পেয়ে উপজেলার মাইজগাঁওস্থ জনৈক আবুল মহসীনের বাড়ীর কেয়ারটেকারের কাছে নিয়া যায়। উক্ত বাড়ীতে একটি পতিত টিনশেড ঘরে সুমন ও ফাতু মিয়া তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে।

Manual7 Ad Code

এই সময় গৃহকর্তা কবির আহমেদ থানা পুলিশকে  বিষয়টি অবগত করেন।খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করিয়া বর্ণিত আবুল মহসীনের বাড়ী হতে ভিকটিম তরুণীকে উদ্ধার করে এবং ধর্ষক সুমন ও ফাতু মিয়াকে গ্রেফতার করে। 

Manual5 Ad Code

  ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ভিকটিমের মা থানায় মামলা দায়ের করেছেন।  গ্রেফতার কৃত আসামী দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!