কুলাউড়া পৌরসভায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার প্লান্ট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

কুলাউড়া পৌরসভায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার প্লান্ট

  • শুক্রবার, ৭ মে, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার প্লান্ট। শুধু তাই নয় পৌরসভার প্রধান সমস্যা যানজট ও জলবদ্ধতা নিরসনেও গ্রহণ করা হয়েছে কার্যকর উদ্যোগ। নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের মাত্র ৩ মাসের মাথায় পৌরসভায় গৃহিত কার্যক্রম নিয়ে মেয়র সিপার উদ্দিন আহমদ ০৬ মে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে এসব তথ্য তুলে ধারেন।

এছাড়া পৌরসভায় সেবা গ্রহিতারা যাতে হয়রানির শিকার না হয় তার জন্য গ্রহণ করেছেন ব্যতিক্রমি উদ্যোগ। সরাসরি সেবাগ্রহিতারা যাতে মেয়রকে তাদের অভিযোগ জানাতে পারেন, তার জন্য পৌরসভার দেয়ালে সাইন টানিয়ে তাতে মেয়রের নাম্বার লিখে দেয়া হয়েছে।

Manual2 Ad Code

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন, তিনি নির্বাচনে উন্নয়ন পরিবর্তন ও পরিকল্পিত নিরাপদ নগরায়ন এই স্লোগান নিয়ে নির্বাচনে জয় লাভের পর গত ০৫ ফেব্রুয়ারি দায়িত্বভার গ্রহণের পর থেকে কাজ শুরু করেন। কিন্তু ৩ মাসে পিছিয়ে পড়া এই পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তারপরও পরিকল্পনামাফিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান। ২৪ কোটি টাকা ব্যয়ে ওয়াটার প্লান্টের কাজ ০৭ মে শুক্রবার থেকে শুরু হচ্ছে। তারই অংশ হিসেবে শহরে দুটি অত্যাধুনিক গণশৌচাগারের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, প্রধানতম সমস্যা যানজট নিরসনে ৩টি বিকল্প সড়ক করা হবে। যার ফলে হালল্কা যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করবে। তাছাড়া শহরের সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডগুলো শহরের বাইরে নেয়া হবে। কমসময়ের মধ্যেএই দুটি পরিকল্পনা বাস্তবায়ন হলে যানজট সমস্যা অনেকাংশে কমে যাবে। তাছাড়া জলাবদ্ধতা নিরসনে পৌরসভার মধ্যদিয়ে গোগালিছড়া নদীটি খনন করে, সেই নদীর সাথে প্রতিটি ড্রেনের সংযোগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

পৌরসভার সার্বিক উন্নয়নে মেয়র সিপার উদ্দিন সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ চেয়ে বলেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি সাড়ে ৮ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে। বিগত ২৫ বছরে পৌরসভায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। শুধু গ্রেড পরিবর্তণ হয়েছে। পৌরসভায় যাতে কোন সেবাগ্রহিতা হয়রানির শিকার না হয় তার জন্য পৌরসভার দেয়ালে সতর্কীকরণ সাইন টানিয়ে মেয়রের ব্যক্তিগত নাম্বারটি সংযুক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় কুলাউড়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!