বড়লেখায় ১৭ সদস্যের অনলাইন প্রেসক্লাব গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

বড়লেখায় ১৭ সদস্যের অনলাইন প্রেসক্লাব গঠন

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখায় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে বড়লেখা মিডিয়া সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত।

সভায় সর্বসম্মতিতে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মিজানুর রহমানকে সভাপতি, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি ও বড়লেখা নিউজ২৪ ডটকমের সম্পাদক জালাল আহমদকে সহসভাপতি, একাত্তর টেলিভিশন প্রতিনিধি ও সিলেটভিউ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক (বড়লেখা) এ.জে লাভলুকে সাধারণ সম্পাদক এবং দৈনিক একাত্তর কথা ও সিলেট প্রতিদিন ২৪ ডটকমের প্রতিনিধি আদিব মজিদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

কমিটির উপদেষ্টা হলেন, সিনিয়র সাংবাদিক অসিত রঞ্জন দাস ও আইনজীবী গোপাল দত্ত। সিনিয়র সদস্যবৃন্দ হলেন, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, কাজী রমিজ উদ্দিন ও তপন কুমার দাস। সাধারণ সদস্য হলেন, সুলতান আহমদ খলিল, দোলোয়ার হোসাইন, মস্তুফা উদ্দিন, ময়নুল ইসলাম, রিপন দাস ও আশফাক জুনেদ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!