জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প

  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৮ জুলাই সোমবার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও হাকালুকি উপ-স্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে হাকালুকি হাওরপারের দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু রোগিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

র‌্যালি পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার। হাসপাতালের পরিসংখ্যান বিদ সুমন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, মেডিকেল অফিসার ডা. প্রিয়াংকা ভট্টাচার্য্য, ডা. মোছা. শারমীন আক্তার, ডা. নাজমূল হাছান, ডা. আব্দুল্লাহ আল মামুন, হাসপাতালের প্রধান সহকারী মো. সেলিম রেজা প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews