জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে ২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপাআমনের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৯ জুন)দুপুর ১২ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্টিত বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান রনজিতা শর্মা।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, কৃষক প্রতিনিধি ভাগ্য সিংহ।

Manual3 Ad Code

এ কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।

Manual8 Ad Code

কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন

জানান,রোপাআমনে এ বছর সরকার ৪০০ জনকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিনামূল্যে বীজ দিচ্ছে । এ বীজ ও সার দিয়ে প্রায় ৪০০ বিঘা জমি চাষ হবে।

এছাড়া ও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল কায়ছার, গোবিন্দ তন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম খান, নজরুল ইসলাম, সুরঞ্জিত ধর, রিপন কান্তি দাস, আতিকুর রহমান প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!