বিজিবি-৫২ ব্যাটালিয়নের ৩ দিনব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বিজিবি-৫২ ব্যাটালিয়নের ৩ দিনব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

  • সোমবার, ৭ জুলাই, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের ৩ দিনব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ব্যাটালিয়ন সদরে ফলজ ও ভেষজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

এবার ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি সমূহে বিভিন্ন প্রজাতির ১১০০টি গাছের চারা রোপন করা হবে। ৩ দিনব্যাপি বৃক্ষরোপন কার্যক্রমের সমাপ্তি হবে আগামি বুধবার।

Manual7 Ad Code

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এ বৃক্ষরোপণ কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করেছে। এ বছর মাননীয় প্রধান উপদেষ্টার বৃক্ষরোপণ কর্মসূচীর শ্লোগান হচ্ছে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজিবি মহাপরিচালক মহোদয় গত ৩ জুলাই সদরদপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা, ঢাকায় চারা রোপণের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ এর সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ইউনিট, বিওপি, ক্যাম্প ও স্থাপনা সমূহে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

Manual5 Ad Code

বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উপলক্ষ্যে ৭ জুলাই হতে ৯ জুলাই পর্যন্ত বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদরসহ অধীনস্থ সকল বিওপি সমূহে ৩৯৫টি বনজ, ৩৮৫টি ফলজ, ১৩০টি ভেষজ, ১৪৫টি ঔষধী এবং ৪৫টি অন্যান্য প্রজাতিসহ সর্বমোট ১১০০টি বৃক্ষচারা রোপন করা হবে। উক্ত কর্মসূচী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার সমাজসেবক ও বৃক্ষপ্রেমী মো. আব্দুল আলীম লোদী ২১০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিনামূল্যে সরবরাহ করায় ব্যাটালিয়নের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!