রেসিপি : পুইশাকের লতা ও গুড়া মাছ দিয়ে সুস্বাদু তরকারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

রেসিপি : পুইশাকের লতা ও গুড়া মাছ দিয়ে সুস্বাদু তরকারি

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা রেসিপি ::

Manual1 Ad Code

আজকের রেসিপিটা একটু অন্য রকম। আমরা পুইশাক অনেকে শুধু শাক হিসাবেই খাই। পাতা গুলো ও নরম ডগাটা নিয়ে বাকী অংশ গুলো ফেলে দেই। কিন্তু নিজের টাকায় কেনা জিনিসের কি এভাবে অপচয় সহ্য করা যায়। তারপর এখন করোনা কাল বাজার করা অনেক রিক্স। তাই একটা নতুন রেসিপি দিলাম যাতে আপনার টাকার অপচয় না হয়।

উপকরণ- শাক হিসাবে পাতা নেওয়ার পর পুইশাকের লতা ও গুড়া মাছ (ভাল হয় পুটি, টেংরা, মলা এই জাতীয় মাছ হলে।)

রান্না পদ্ধতি- পাতা নেওয়ার পর পুইশাকের যে লতা গুলো অবশিষ্ট থাকে সেই গুলো ডাটার মতো করে নিয়ে নিন। এবার মাছ গুলোকে অল্প তেলে ভেজে নিন। খেয়াল রাখবেন যাতে মাছ বেশি ভাজি না হয়। মাছ ভাজি হয়ে গেলে ঐ পাতিলেই আপনার নেওয়া পুইশাকের অংশ গুলো ভেজে নিন। যখন দেখবেন নরম হয়ে আসছে তখন নামিয়ে নিন। (ভাজি করলে তরকারিতে ফ্লেভার আসবে ভাল এবং সিদ্ধ হবে তারাতারি।)

Manual3 Ad Code

এবার পাতিলে অল্প তেল দিয়ে দিন যেহেতু মাছ ও পুইশাক লতা তেলে ভাজা। তেল গরম হয়ে আসলে পিয়াজ ও রসুন ছেড়ে দিন। পিয়াজ ও রসুন হলুদ কালার আসার পর মরিচ ও হলুদ দিয়ে দিন; মরিচ একটু বেশি দিতে হবে সাথে লবনটাও পরিমান মতো দিয়ে দিন। (আগে থেকেই একটা পাত্রে পানি দিয়ে মিক্স করে রাখুন। একটা কথা মনে রাখবেন আপনি যদি সরাসরি হলুদ ও মরিচের গুড়া গরম তেলের উপর দিয়ে দেন তাহলে পুড়ে যাবে এবং তরকারি তিতা লাগবে।)

Manual2 Ad Code

মসলা ভাল ভাবে কষানো হয়ে গেলে পুইশাকের অংশ গুলো দিয়ে দিন এবং মষলা ভাল ভাবে মিক্স করে ডেকে দিন। হালকা তাপে ভাল করে কষিয়ে নিন। শুকনা শুকনা হয়ে আসলে ঝোল দিয়ে ভাজা মাছ গুলো উপরে ছেড়ে দিন। সাথে কয়েকটা কাচা মরিচ দিয়ে দিন। এবার অল্প তাপে বসিয়ে রাখুন। ঝোল কমে শুকনা শুকনা হয়ে আসলে নামিয়ে ফেলুন। যদি দেখেন পুইশাকের অংশ গুলো সিদ্ধ হয়নি তাহলে আরেকটু ঝোল দিয়ে বসিয়ে রাখুন। এভাবেই হয়ে যাবে আপনার স্বাদ ও পুষ্টিতে ভরা তরকারি।

Manual7 Ad Code

আপনি যদি সঠিক ভাবে রান্না করতে পারেন তাহলে কোন দিনও পুইশাকের লতা ফেলে দিবেননা এইটা আমি হলফ করে বলতে পারি।

রেসিপি তৈরি করেছেন- সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!